https://www.a1news24.com
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৭

একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

অনলাইন ডেস্ক: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫জন। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য থেকে জানা গেছে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন রোগী।

এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৮২ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং রাজশাহী বিভাগে মারা যান ২ জন।

এর আক্রান্তের হারে এগিয়ে ঢাকা বিভাগ। ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগে এদিন আক্রান্ত হন ১৫৪ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরো..