https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫

ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে : রুহুল কবির রিজভ

নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চায়। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। আমি মনে করি, সবকিছু ঠিক করতে দৃঢ়হস্তে ন্যায়সংগতভাবে কাজ করতে হবে। তবে তারা যদি কোনো দিকে হেলে পড়ে তাহলে মানুষের সেই পুরনো আশঙ্কাই সঠিক হবে।

 

আরো..