https://www.a1news24.com
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জনকার্লো এস্পোসিতো

অনলাইন ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেতা জনকার্লো এস্পোসিতো। টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ‘গাস ফ্রিং’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা সউদী আরব সফরের সময় ইসলামে দীক্ষিত হন। সউদী আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তুর্কি আল-শেখ জানান, জনকার্লো এস্পোসিতো আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর মরক্কোর একটি মসজিদে তার শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন বলেও জানান। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এই অভিনেতাকে মসজিদের ভেতর প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে সারিবদ্ধভাবে নামাজ আদায় করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে সেখানকার মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং তাদের জীবনযাত্রা কার্লোকে গভীরভাবে প্রভাবিত করে। বিশেষ করে শুটিং চলাকালীন স্থানীয়দের আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে মুগ্ধ করেছে; যা শেষ পর্যন্ত তাকে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। বর্তমানে তিনি সউদী আরবে নির্মাণাধীন বড় বাজেটের চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিংয়ের কাজে সেখানে অবস্থান করছেন।

দশকের পর দশক ধরে দীর্ঘ ক্যারিয়ারে কার্লো এস্পোসিতো হলিউডের অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তবে ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজে তার অভিনয় বিশ্বজুড়ে দর্শকদের মাঝে বিশেষভাবে প্রশংসিত হয়। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন এবং একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পান।

আরো..