https://www.a1news24.com
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০০

ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মজলিশে শুরা অধিবেশন রবিবার বিকাল ৪টায় আলী আহমদ পৌর মিলনায়তন (চুনকা পাঠাগার)-এ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাও. মুহা. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। জেলা ও মহানগর সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ। উপস্থিত ছিলেন শুরা নেতৃবৃন্দ।

শুরা অধিবেশনে জেলা ও নগর এর আগামী সেশনের জন্য নেতৃত্বে কে আসবে সে বিষয়ে লিখিত ব্যালটের মাধ্যমে মতামত গ্রহণ করা হয়।

পরিশেষে, সদ্য প্রয়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

আরো..