https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১

ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকালে নগরীর পাঠানটুলা এলাকায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে নগদ অর্থ বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী উক্ত ফাউন্ডেশনের পারিবারিক সদস্য শাকিল আহমদ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য ও সামাজিক ব্যাক্তিত্ব আজিজ খান সজিব এর পরিচালনায়

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ এর প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠানটুলা এলাকার বিশিষ্ট মুরব্বী ও ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান রাজা, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম‍্যান সফিকুর রহমান সফিক, ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট মুরব্বী মৌমিতা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির পরিচালক করিম উল্লাহ হেলাল, বিশিষ্ট ব্যাংকার ও ফাউন্ডেশনের উপদেষ্টা দেবজ্যোতি মজুমদার রতন, বিশিষ্ট মুরব্বি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ওবায়দুর রউফ সাব্বির, বিশিষ্ট মুরব্বি মকবুল হোসেন খান, ফাউন্ডেশনের সদস্য ও সামাজিক ব্যাক্তিত্ব আফছর খান।

স্বাগত বক্তব্যে জনাব দেবজ্যোতি মজুমদার সবার জ্ঞাতার্থে উল্লেখ করেন মুলত এই নগদ অর্থ পারিবারিক ভাবে এই ফাউন্ডেশনের প্রতিষ্টাতা বৃন্দের পক্ষ থেকে বিশেষ করে আফজল হোসেন, ফয়সল আহমেদ, সাহারা বেগম, স্বপ্না বেগম, শাহনাজ বেগম, সায়েদা বেগম সহ উনাদের পরিবার এবং শাকিল আহমেদ, রুমেল আহমেদ, মঞ্জু আলী প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করে থাকেন। সকল অতিথি বৃন্দ ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানান এবং এ ধরনের সামাজিক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী আজাদ হোসেন, নুরুল ইসলাম নুর, শাহেদ আহমদ, গোলাম মোস্তাফা,যুক্তরাষ্ট্র প্রবাসী আকতার খান রাজু,নিপু দে,আবু জাফর সুজন, রাশেদ আহমেদ, রাসেল আহমেদ, কবির আহমেদ, বশির খান লাল, আব্দুল মালেক, আমিন উদ্দিন, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ খান,আনোয়ার হোসেন, রবিউল হাসান, ফারুক আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

আরো..