Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ইতালি থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে নামলো যাত্রীরা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ইতালি থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে নামলো যাত্রীরা

 

অনলাইন রিপোর্ট: ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।

সকাল ৯ টা ২৮ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ওই বিমানে ১৩জন ক্রু ও ২৫৪ জন যাত্রী ছিল।

আরো..