https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯

ইতালির রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওর একটি বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। একই ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যার পেছনের উদ্দেশ্য কিংবা কোনো সন্দেহভাজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।

রোম পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো..