https://www.a1news24.com
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাভারের আশুলিয়ায় একটি মাদরাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে মুখোশধারী একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাদরাসাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রায় ৫০ জনের একটি মুখোশধারী দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মাদরাসায় প্রবেশ করে।এ সময় তারা মাদরাসার বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়।

পরে মাদরাসা থেকে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদরাসাটিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পর মাদরাসা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসার উপ-পরিচালক সৈয়দ সানজিদ বলেন, মুখোশধারীরা মাদরাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো..