https://www.a1news24.com
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৯

আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম সেমিস্টারের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার গোসনতারা এলাকায় অবস্থিত আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমি-তে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে হামদ, নাত ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয় এবং বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে নওপাড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ শাহ ইমরান ফারুক,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল ইসলাম রানা, কাউখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আযম খান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

এর আগে শিক্ষার্থীদের শপথ গ্রহণ, দোয়া ও মোনাজাত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলাই আল খালিজ ইন্টারন্যাশনাল একাডেমির লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা এলাকায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্লে থেকে চতুর্থ শ্রেনি পর্যন্ত, প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ এবং আধুনিক কারিকুলামে, শিক্ষা বিস্তারের নিমিত্তে পাঠদান অব্যহত হওয়ায়, এটি এখন এই উপজেলায় সচেতন মহলের কাছে প্রশংশিত হয়েছে বলেও জানা গিয়েছে।

আরো..