Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আমেরিকান মডেলদের সঙ্গে জায়েদ খানের ‘শিকারী’ কাণ্ড! – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আমেরিকান মডেলদের সঙ্গে জায়েদ খানের ‘শিকারী’ কাণ্ড!

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সেখানকার বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত নানা অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা গেছে তাকে।

পাশাপাশি একটি সেলিব্রিটি শোয়ের উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।এছাড়া গত দুই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

এবার আরও ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন জায়েদ খান। তাকে দেখা যাবে গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে।ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘শিকারী’ শিরোনামের গানটির টিজার। আর সেই কয়েক সেকেন্ডের টিজারেই চমক দেখিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও গাইতে দেখা গেছে জায়েদ খানকে। কখনও সেই মডেলরা ছুটছে জায়েদ খানের পেছনে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত হয়েছে ‘শিকারী’ মিউজিক ভিডিও। এতে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাও অংশ নিয়েছেন।

টিজার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, টিজার দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকেই টিজারটি শেয়ার করছেন। তবে সম্পূর্ণ গানের ভিডিওচিত্রটি আরও মুগ্ধ করবে।

জানা গেছে, ‘শিকারী’ বেশ বড় বাজেটের একটি মিউজিক ভিডিও। যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও অংশ নিয়েছেন। ভিডিওটির স্টেডিক্যাম অপারেটর হিসেবে কাজ করেছেন এনরিক ক্যামাচো। শিগগিরই প্রকাশ পাবে পুরো গান ও ভিডিওচিত্র।

আরো..