https://www.a1news24.com
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৩

আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম: পূর্ণিমা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অন্যদিকে তুমুল জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।শনিবার (১৩ জুন) দুপুরে একটি বেসকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন। সেখানে দীর্ঘদিন পর দেখা হয় ‘সুভা’ সিনেমার জুটির।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি একসঙ্গে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করেছেন। পর্দার সেই সফল জুটির বাস্তবের এই পুনর্মিলন স্বাভাবিকভাবেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আড্ডার এক পর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি মুচকি হেসে শাকিব খানের দিকেই প্রশ্ন ছুড়ে দেন।

তখন শাকিব খান বলেন, কত দিন নয়, বলো কত বছর পর! পূর্ণিমাও একমত হয়ে বলেন, আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো।

এরপর শাকিব খানকে দেখে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে পূর্ণিমা বলেন, তাকে আমি যা দেখেছি, তার থেকে তো আরও বয়স কমেছে। আমি কিন্তু তার যত সিনেমা আসছে, সব দেখেছি। ‘তুফান’ দেখেছি, তার বাকি সিনেমাগুলোও দেখেছি।

সবশেষে মজার ছলেই আফসোসের সুরে পূর্ণিমা বলেন, আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম! ওই শাকিব আর এই শাকিব আকাশ-পাতাল পার্থক্য।

পূর্ণিমার এই মন্তব্যে শাকিবসহ উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। দীর্ঘদিন পর জনপ্রিয় এই দুই তারকার পুনর্মিলন এবং একে অপরকে নিয়ে তাদের আন্তরিক কথোপকথন মুহূর্তটি হয়ে উঠে স্মরণীয়।

বলে রাখা যায়, শাকিব খান ও পূর্ণিমা জুটি দর্শকদের বেশ কিছু কালজয়ী ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ কিংবা ‘বাধা’র মতো চলচ্চিত্রগুলো আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছে।

আরো..