Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আমরা আবারও মাঠে নামব, জুলাই সনদ কার্যকর না হলে: নাহিদ ইসলাম – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আমরা আবারও মাঠে নামব, জুলাই সনদ কার্যকর না হলে: নাহিদ ইসলাম

মাগুরা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে এখনও তালবাহানা চলছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এই সময়ের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা আবারও মাঠে নামব। ৩ আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো।

বৃহস্পতিবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শহরের ভায়নার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে কোনো দেশের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থি একটি রাজনীতি দাঁড় করাতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আমাদের ফ্যাসিস্ট ইজমের সঙ্গে জড়িতদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে অনেক সংকট চলমান রয়েছে। কিন্তু একটি নতুন সংবিধানের জন্যে কাজ করতে পারছি না।

এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো..