https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৭

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, পলকসহ আহত কয়েকজন

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেয়ার পথে এ ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিজনভ্যান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান জুলাই অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলক আসামি।

এই মামলায় জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। আজ তাকে আদালতে হাজির করা হয়েছিল।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ১৪ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়।

আরো..