Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
আওয়ামী লীগের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই: পঞ্চগড়ে সারজিস আলম – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

আওয়ামী লীগের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই: পঞ্চগড়ে সারজিস আলম

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই।

তিনি শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ূথ সামিট সিজন-৩ অনুষ্ঠান শেষে গণমাধ্যেমকর্মীদের এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির উপর দাড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন করতে চাচ্ছে, বিভ্রান্ত করতে যাচ্ছে। তারা যে ছাগলের উত্তরসূরী বাংলাদেশের মানুষ এখন জানে। ৫ই আগস্টে তারা তা প্রমান করে দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সপ্ন পূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না। এসময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ূথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ অংশগ্রহণ করেন।

আরো..