https://www.a1news24.com
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬

আইনশৃঙ্খলা বাহিনী জ্বালানি রেশনিংয়ের বাইরে: সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় সংসদ নেতা এ কথা জানান।

তারেক রহমান বলেন, “পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার সার্ভিসসহ যারা আছে, তাদের উপর যে বিধি-নিষেধ ছিলে, তা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও দুইদিন আগে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ সমস্যা আর হওয়ার কথা না।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন পরিচালনা করেন। এদিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগির প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, বাড়ি যাওয়ার পথে ওই কর্মকর্তাকে “কে বা কারা হত্যা করে ফেলে রেখে দিয়েছে।“আমি পুলিশকে কল দিয়েছিলাম, তারা বলছে, আমাদের তেল সংকট আছে, তাই ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত পর্যন্ত থাকার সুযোগ নেই।”

পুলিশের জ্বালানি রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সংকট তৈরি হবে।তিনি বলেন, এতে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলেও সমস্যা তৈরি হয়।

আরো..