https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২

অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা গ্রেপ্তার

বিনোদন রিপোর্টার; রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাতটার দিকে আটক হন মেহের আফরোজ শাওন। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন।

আরো..