Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব তলব দুদকের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব তলব দুদকের

বিনোদন ডেস্ক: ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এবং দুই অ্যাডভারটাইজং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের এ কর্মকর্তা বলেন, আলফা আই স্টুডিও’র সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে- ট্রান্সকম গ্রুপের অ্যাড ফার্ম ডট বার্থ) মালিক সৈয়দ গাউসুল আলম এবং ঊর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদ ও দায়-দেনার হিসাব সরবরাহের জন্য আদেশ জারিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দুদক আইন ২০০৪ এর ২৬ (১) অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয়া হয়েছে। সংস্থাটি থেকে শিগগিরই নোটিশগুলো ইস্যু করা হবে।

আরো..