https://www.a1news24.com
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৮

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার।রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে পুর্ণ সচিব পদমর্যাদায় ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ করা হয়।

তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক সচিব, জনতা এবং অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম ইমাম উদ্দিন আহমেদ চৌধুরী তার গর্বিত পিতা। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ই এ চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শফি এ চৌধুরী অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীর সহোদর চাচা।

আওয়ামী লীগ সরকারের সময় বিগত ১৬ বছর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে পদ অবনতি করে তাকে চাকরিচ্যুত করে রাখা হয়। ২৪ এর ৫ আগস্টের পটপরিবর্তনের পর ইন্টেরিয়েম সরকার দায়িত্ব নিলে নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে তিনি তার চাকরি ফিরে পান। মজলুম চিকিৎসক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী দেশের একজন প্রখ্যাত ভাসকুলার সার্জন।

এদিকে এক বিবৃতিতে ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিনী জোবাইদা রহমান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে তিনি সমগ্র সিলেটবাসিসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।-বিজ্ঞপ্তি

আরো..