https://www.a1news24.com
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫০

৫ আগস্ট বিজয় মিছিল সফল করতে যৌথ সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্মরণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই যোদ্ধাদের শহীদদের জন্য খতমে কুরআন, দোয়া, গণজমায়েত এবং বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠান সফল করতে আজ বাদ আসর নগর কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন, ছাত্র আন্দোলন সভাপতি এইচ এম শাহীন আদনান, শিক্ষক ফোরাম নগর সভাপতি আলতাফ হোসেন গাজী প্রমুখ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান যাদের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে সংঘটিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি তাদের স্মরণ এবং দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। কাজেই জুলাই যোদ্ধাদের স্মরণীয় রাখতে আমাদের এ আয়োজন।উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানান।

আরো..