সাতক্ষীরায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম
মোস্তাক আহমেদ, নিজস্ব প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সৎ, আদর্শিক ও ত্যাগী নেতাদের মুল্যায়ন এবং তাদের সামনে এনে দলীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আশাশুনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দেয়া ফুলের শুভেচ্ছা সৌজন্য স্বাক্ষাতকালে সাতক্ষীরা জেলা বিএন পির যুগ্ম আহবায়ক ও সাবেক কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলাম নেতা-কর্মিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক রাজ্জাক শিকদার।
আক্তারুল ইসলাম আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে আক্তারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, আাশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আঃ করিম ঢালী, বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কবীর আহম্মেদ, ইউনিয়ন বি এন পির সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।