https://www.a1news24.com
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৬

১২ কেজি এলপি গ্যাসের দাম আরও কমলো

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম কমানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই এর জন্য এ দাম নির্ধারণ করা হয়েছে।

আজ (বুধবার, ২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্য ঘোষণা করেছে। আজ সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে।

এদিকে অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত জুনে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে, জুনে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরো..