https://www.a1news24.com
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৯

হোঁচট খেলো জামায়াত

আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর জোট আর ভোটের হিসাব-নিকাশ চলছে। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন বণ্টন হয়ে গেছে তাদের। অন্যদিকে, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দেশের বড় ইসলামিক দল জামায়াতে ইসলামী। সম্প্রতি সমভাবাপন্ন দলগুলোকে নিয়ে গঠিত হয় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট। তবে আসন ভাগাভাগি নিয়ে ঐকমত্যে পোঁছাতে পারেনি একটি দল। ঘোষণা আসে আলাদাভাবে নির্বাচন করার।

দফায় দফায় নির্বাচনি শরিকদের সঙ্গে বৈঠক করে ১৫ জানুয়ারি ১৭৯ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২ ও নেজামে ইসলাম পার্টি ২টি আসনে লড়বে জামায়াতের সঙ্গে জোটের হয়ে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জাগো নিউজকে বলেন, বৈঠকে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ নতুন নাম চূড়ান্ত করা হয় এই জোটের। অপরদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জোটে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট।

আরো..