পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সনেট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। শনিবার ১৯ জুলাই আনুমানিক সকাল ১০ ঘটিকায় তিনি মৃত্যুবরন করেন।জানাযায় শনিবার সকালে বুকে ব্যাথা অনুভব করে এবং কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পরেন। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: মকবুল হেসেন মৃত ঘোষণা করেন। তিনি জানান হাসপাতালে পৌছার আগেই তিনিন মৃত্যুবরন করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান সনেট এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
মেহেদী হাসান সনেট পাটগ্রাম পৌর সভার ৪ নং ওয়ার্ড এর মরহুম সাজু সরকারের মেঝ ছেলে এবং পাটগ্রাম পৌর সভার সাবেক কাউন্সিলর রতন এর ছোট ভাই। সনেট দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেহেদী হাসান সনেট পাটগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে।