কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক তৎপরতা বিষয়ে আলোচনা সভা শনিবার রাতে সোনাতন দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এইচ এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি এবিএম ফিরোজ মন্ডল, সহ-সভাপতি এসএম রব জুপিটার, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রোকন, সদস্য মুজাহিদুর রহমান বসুনিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান খেলু, ইউনিয়ন যুবদলের আহবায়ক জহুরুল হক প্রমূখ। তৃর্ণমুল পর্যায় থেকে দলের ভিত কে শক্তিশালী করে বিএনপির প্রর্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ভোর ৫:৫৫