https://www.a1news24.com
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪১

হাতিয়ায় বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালীর হাতিয়ায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় অনুষ্ঠান সূচি মোতাবেক এই র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের হোটেল রেড সী প্রাঙ্গন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাাহিল মজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম আহবায়ক মিল্লাতের রহিম মিল্লাত, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার, জেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির উদ্দিন মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌর যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ, সদস্য সচিব কাওসার মোস্তফা, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদ সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।

আরো..