https://www.a1news24.com
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮

হাতিয়ায় আ’লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আটক

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসান উদ্দিনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা সদর ওছখালী মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আহসান উদ্দিন হাতিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড দক্ষিণ বেজুগালিয়া গ্রামের নূর ইসলামের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে হাতিয়া থানা পুলিশ। ৫ আগষ্টকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে মিটিং করছিলো। এমতাবস্থায় আহসানকে গ্রেফতার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আহসানের বিরুদ্ধে নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। তাকে আগামীকাল কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

আরো..