https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২

হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হায়দার হোটেলের গলিতে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিন্থী শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে। বর্তমানে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পাঁচতলায় ভাড়াবাসায় পরিবারের সাথে থাকতো।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেল, সেখান থেকে রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের বাবা বেল্লাল হোসেন জানিয়েছেন, শাহরিয়ার শারমিন তার ছোট ভাইকে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল, এর মধ্যে কে বা কারা আমার মেয়েকে হাজারীবাগ হায়দার হোটেলের গলিতে ছুরিকাঘাত করে আহত করে ফেলে রাখে। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সত্যতা নিশ্চিত করেছ হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

হত্যাকারীর নাম জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি জানান, আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি। প্রেমঘটিত বিষয় নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

আরো..