https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামে জাহাজটিতে আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে ছিলেন না।”

বিআইডব্লিউটিএ কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের প্রস্তুতির সময় জাহাজটি ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকসহ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো..