https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ স্থানীয়রা জানায়, ইদ্রিস আলী নিজ প্রতিদিনের মতো বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয় । পরে স্থানীয়রা তাকে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে এক এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

আরো..