সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকালে চন্দরপুর মাদ্রাসা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান।সভায় সিলেট- ৬ আসনে প্রার্থী চূড়ান্তসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে ২১ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন— মাওলানা মাহফুজ আহমদ কাসিমী, মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা আবুল কাসিম, মাওলানা আব্দুন নুর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল হক কাসিমী, মাওলানা আলি আহমদ, মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা এমাদ উদ্দীন সালিম, মাওলানা আব্দুল হামিদ খান, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা সাহেদ আহমদ, হাফিজ আব্দুল্লাহ, মাওলানা শরিফুল হাসান, মুস্তফা শাহিন, জাহিদ আহমদ, ওলিউর রহমান সহ উভয় উপজেলার জমিয়ত,যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি।