https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩

সিলেট-৪ আসনে জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিমের মনোনয়ন বৈধ ঘোষনা

সিলেট-৪ আসনে জাতীয়পার্টির প্রার্থী মুজিবুর রহমান ডালিমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরওয়ার আলম কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।

এ সময় তিনি জানান- সিলেট-৪ আসনে মো. মুজিবুর রহমানের দলীয় মনোনয়ন পত্র আসল না দেওয়ার কারনে স্থগিত করা হয়েছিলো। তিনি আসল মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার মনোনয়নপত্র গ্রহন করা হয়েছে।

এদিকে- মনোনয়নপত্র বৈধ ঘোষনা হওয়ার পর শোকরিয়া আদায় করেছেন মুজিবুর রহমান। তিনি জানিয়েছেন- জাতীয়পার্টি সিলেট-৪ আসনে জনগনের দল হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছে। এ আসনের উন্নয়নে অতীতে সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কাজ করেছেন। আগামীতেও এ আসনে উন্নয়ন হবে।

আরো..