https://www.a1news24.com
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২

সিলেট মহানগর যুব জমিয়তের বিশাল মোটর শোডাউন

মঙ্গলবার ৩ জুন সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিমানযোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করেন। তার আগমন উপলক্ষে সিলেট মহানগর যুব জমিয়ত বিশাল মোটর সাইকেল শোডাউন করে সিলেট কোর্ট পয়েন্টে পথসভায় মিলিত হন। পথসভায় মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সভাপতি বলেন, নির্বাচিত সরকার ছাড়া সুশৃঙ্খল পরিবেশ দেশে আনা সম্ভব নয়। তাই দ্রুত সুষ্ঠু নির্বাচন পরিচালনার পরিবেশ সৃষ্টি করতে হবে। এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর, সিলেট উত্তর-দক্ষিণ শাখার জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন দায়িত্বশীল ও নেতাকর্মীবৃন্দ।

আজকের মোটর শোভাযাত্রায় সিলেট মহানগর যুব জমিয়তের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্যবিদায়ী সভাপতি মাওলানা কবির আহমদ,বর্তমান সভাপতি মাওলানা আসাদ উদ্দিন,সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি আবু সুফিয়ান,মুজাহিদুল ইসলাম, শাহিদ হাতিমী, আব্দুল হাসিব,যুগ্ম সম্পাদক ফরহাদ কোরেশী, সহ সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন খান, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, খলিলুল্লাহ মাহবুব, এম বশীর আলী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহ প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি তোফায়েল আহমদ কামরান, সমাজ কল্যাণ সম্পাদক দিলদার হোসেন, দফতর সম্পাদক আব্দুল কাদির,ফজলুল করীম, লায়েক আহমদ,মনছুরুল হাছান,জুবায়ের, আব্দুল কাইয়ুম মামুন, সালেহ আহমদ প্রমুখ সহ যুব জমিয়ত সিলেট মহানগরীর ৫ থানা শাখার সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সহ প্রতিটি ইউনিটের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। —–বিজ্ঞপ্তি

আরো..