https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সভা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে থানা ও বাছাইকৃত দায়িত্বশীলদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে) সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি এম ছাইফুর ও সাংগঠনিক সম্পাদক শাকির আলমের যৌথ উপাস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউকে) লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ছাত্র জমিয়ত বাংলাদেশ হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাঠশালা। আজকের ছাত্র আগামীর বাংলাদেশের হর্তাকর্তা। ছাত্ররাই এদেশের মূল সম্পদ। ২৪শের ফ্যাসিবাদ খেদাও আন্দোলনের মূল চাবিকাঠি এদেশের আপামর ছাত্র জনতার হাতে ছিলো। ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ,যোগ্য,কৌশলী ও সুসংগঠিত নেতা হিসাবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক সম্পাদক মাওলানা আহমদ সগীর, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন।

আরো..