https://www.a1news24.com
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৩

সিনেমা চলা অবস্থায় সিনেপ্লেক্সের ছাদ ধসে গুরুতর আহত দর্শক!

বিনোদন ডেস্ক: আর্জেন্টিনার লা প্লাটা শহরের ওচো সিনেমাহলে ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রদর্শনী চলার সময়ে প্রেক্ষাগৃহের ছাদ ধসে পড়ে এবং এতে গুরুতর আহত হয় দর্শক। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেডলাইনসহ আরও অনেক গণমাধ্যম।

জানা গেছে, গত সোমবার (১৯ মে) স্থানীয় সময় রাত ৯টায় সিনেমা ওচোতে সিনেমার প্রদর্শনী চলাকালীন এ ঘটনা ঘটে।ছাদের একটি বড় অংশ ধসে পড়ে ২৯ বছর বয়সী ফিয়াম্মা ভিলাভের্দের ওপর, যিনি তার ১১ বছরের কন্যা ও এক বন্ধুর সাথে সিনেমা দেখছিলেন।

আহত হওয়া সেই ফিয়াম্মা ভিলাভের্দে বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম এটি মুভিরই অংশ, কিন্তু পরে দেখতে পারি একটি বড় টুকরো আমার উপর এসে পড়ে!’ধ্বংসস্তূপ তার কাঁধ, পিঠ, হাঁটু ও গোড়ালিতে আঘাত করে। মাথায় খানিকটা আঘাত পাওয়ার কারণে প্রাণে বেঁচে যান তিনি। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা তার শরীরে কালো দাগ শনাক্ত করে।

চোটের কারণে তাকে কয়েক দিন কর্মস্থলে জেতে নিষেধ করেছে কর্তব্যরত চিকিৎসক। এমন আঘাত পাওয়ার পর ফিয়াম্মা জনবহুল জায়গায় যেতে ভয় পাচ্ছেন। বর্তমানে সাইকিয়াট্রিক চিকিৎসা নিচ্ছেন তিনি। এছাড়া তিনি সিনেমা হলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করেছেন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাদ ধসের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে জুড়ে ছাদের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এছাড়াও ওই সময় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের প্রাণহানি রিপোর্ট হয়নি।

সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। উল্লেখ্য, ‘ফাইনাল ডেস্টিনেশন’ মুভিটির সিরিজগুলো বেশ পরিচিত অপ্রত্যাশিত মৃত্যুর নাটকীয় দৃশ্য জন্য, যেখানে চরিত্রগুলো দুর্ঘটনায় মারা যায়।সিনেমা হলে আসল জীবনেই এমন দুর্ঘটনা ঘটায় দর্শকরা হতবাক।

আরো..