নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এর সভাপতিত্ব অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহন করেন। প্রশিক্ষনের উপজেলা নির্বাহী কর্মকর্তা আইন, বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দশনা প্রদান করেন। পরে তিনি গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করার নিয়ম সম্পর্কে আলেচনা করেন এবং অংশগ্রহনকারীদের গ্রুপে ভাগ করে ইউনিয়ন থেকে উপজেলায় প্রেরনকৃত ফরম ১৭ হাতে কলমে অনুশীলন করান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ফরম উপজেলায় প্রেরনের নির্দেশে দেন।
দিনব্যাপী ডিএমআইই প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা।তিনি, নির্দিষ্ট সময়ে রিপোর্ট প্রেরন ও কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ জানান।