https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫১

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ব্যারিস্টার মঈন ফিরোজী

রাজাপুর প্রতিনিধি: সংবিধান সংস্কার কমিশন সদস্য, ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে জেলখানা রোডস্থ একটি অভিজাত রয়েল ক্যাফেতে এ মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।সভায় ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, রাজাপুরের উন্নয়ন, গণতন্ত্রের প্রসার ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের নিরপেক্ষ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমেই দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে , আমরা তার পক্ষেই কাজ করবো। নেতা নয়, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ধানের শীষকে বিজয়ী করা।এসময় উপস্থিত ছিলেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ রাজাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা।

আরো..