https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফরে আজ শনিবার কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।সফর শেষে সেনাপ্রধান ৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

আরো..