https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২

সন্তানের মা হতে চান রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ে করার পর সংসার আর সন্তানের স্বপ্নে বিভোর অভিনেত্রী রাশমিকা মন্দানা। জীবনে সন্তানই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এ নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন আভাস দেন রাশমিকা। জানান, এক নয় একাধিক সন্তানের মা হতে চান তিনি।

তবে কি ক্যারিয়ারে নিজেকে গুটিয়ে নেবেন নায়িকা? এমন প্রশ্নের উত্তরও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাশমিকা। অভিনেত্রী মনে করেন, সবার আগে সন্তান। অনাগত সন্তানের জন্য সব করতে প্রস্তুত তিনি। প্রয়োজনে ছাড়তে পারেন চলচ্চিত্র জগতও।

গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।

এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরো..