https://www.a1news24.com
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২

সংস্কার বিএনপি’র প্রথম শুরু করেছে – তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যু্ক্ত হয়ে বলেন, পত্রপত্রিকা খুললেই সংস্কার আর সংস্কার। সংস্কার কিন্তু শুরু করেছে বিএনপি। শহিদ জিয়া প্রথম সংস্কার শুরু করেছেন খাল খননের মধ্য দিয়ে। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সকল খানকে খনন করে জীবিত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে খাল খনন কর্মসূচি। নদীর শাসন ও খনন করা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ কমিউনিটি হলে আয়োজিত রাষ্টকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন,তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে। তিস্তা মহা পরিকল্পনা হলে ৩ কোটি মানুষ উপকৃত হবে। পানির সমস্যা আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। যাতে কৃষক সময় মতো পানি সুবিধা পায়। যাদের শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা যায়। আমরা সবাই বাংলাদেশী,সংখ্যালঘু কোন পরিচয় নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশী। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ দলের পথ পদবী পাবে।

লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের এক প্রশ্নে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন বিষয়ে তিনি বলেন,সংবিধানের এক্সপার্টদের সাথে কথা বলে আমরাও সুরক্ষা আইন করার চিন্তাভাবনা করব। বাংলাদেশ ল্যান্ডের দিকে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ অনেক বড়।

লালমনিরহাট মহিলা দলের সভানেত্রী জিন্নাত ফেরদৌসী আরা রুজির এক প্রশ্নে
প্রধান অতিথি বলেন, নারীদের জন্য ৫০ আসন থেকে বারিয়ে ১০০ আসন করতে চাই। পাসাপাশি পুরুশের জন্য ৩০০ আসন আর নারীদের জন্য ৪০০ আসন নির্ধারণ রয়েছে।

বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি নারীদের নামে ফ্যামিলি কার্ড হবে। রাষ্ট্রীয় ভাবে নারীর নামে কার্ড হলে সে নারী পরিবারের কাছে সম্মানিত হবেন।

রাষ্টকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল। কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচটি উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ের রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা বিএনপি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরো..