https://www.a1news24.com
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৯

সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে হাতিয়ায় বিএনপির ৯জন বহিষ্কার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ দলের সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির ৯ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২ ফেব্রæয়ারী ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরী, অ্যাডভোকেট মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, শেখ ফরিদ ও সহ-কোষাধ্যক্ষ ফয়জুর রহমান নান্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে খন্দকার আবুল কালাম সহ একাধিক বহিষ্কৃত নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা যে এমন কোনো দলীয় পদে আছি এবং সেটি যে দল মনে রেখেছে এ জন্য তাদেরকে ধন্যবাদ। প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো ধরণের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়।

আরো..