https://www.a1news24.com
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫০

শ্রীপুরে স্বামীর হত্যা মামলা তুলে নিতে স্ত্রী ও মেয়েকে আওয়ামী লীগ নেতার হুমকি অভিযোগ

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামের প্রধান বাড়ির কামাল প্রধানকে ২০১৩ সালে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ ১২ বছরেও মামলাটি নিষ্পত্তি না হলেও সম্প্রতি মামলার অগ্রগতিকে কেন্দ্র করে নতুন করে আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবার।

নিহত কামালের পরিবারের দাবি, মামলার প্রধান আসামি মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে হত্যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে। মামলার সর্বশেষ দুইজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

এ অবস্থায় মনির বিভিন্নভাবে নিহত কামালের স্ত্রী ও মেয়েকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির প্রধান ও নিহত কামাল প্রধান আপন চাচাতো ভাই। ২০১৩ সালে প্রায় ৬ লাখ টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মমতাজ উদ্দিন প্রধানের ছেলে কামালকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

বিগত সরকারের আমলে মনির ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ ঘটনায় উভয় পক্ষই শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মনির প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের কোনো ঝামেলা এখন আর নেই। জমি নিয়ে কিছু সমস্যা আছে, তবে আমি কোনো হুমকি দিইনি কিংবা কোনো প্রকার ক্ষমতা দেখাইনি। বরং তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছি। শিগগিরই জমির বণ্টননামা দলিলের মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করছি।”

ভুক্তভোগী পরিবার মামলার সুষ্ঠু বিচার ও নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষিদের বিচার দাবি করেন নিহত কামালের পরিবার। এবিষয় কোর্টো মামলা চলমান রয়েছে।

আরো..