https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০৪

শ্রীপুরে আসামী ধরতে গিয়ে চার পুলিশ আহত

পুলিশ ভ্যান ও সিএনজি ভাংচুর, দুই নারীসহ গ্রেফতার-১০

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদক মামলার আসামী ধরতে গিয়ে তাদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় তারা পুলিশের দুইটি ভ্যান এবং একটি সিএনজি ভাংচুর করে। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ ১০ জনকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও রাজীব পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। তবে দুইজন আসামী পলিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জনান এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মাদক এবং অপরটি পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ করা হয়।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টায় মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে (মাষ্টার বেকারি সংলগ্ন) মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীর কাছে হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ^াস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ, কনস্টেবল আজিজুল এবং মোশারফ। তাদের মধ্যে কনস্টেবল মোশারফ হামলাকারীদের ছুরিকাঘাতে আহত হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা (পিয়ার আলী কলেজের পেছনে) মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর (৩২) এবং তার সহযোগী রাজীব হাতকড়াসহ পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। জাহাঙ্গীরের নামে শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মাওনা উত্তরপাড়া (পিয়ার আলী কলেজের উত্তর পাশে) দেলোয়ার হোসেনের স্ত্রী লাকি আক্তার (২৮), নান্নু মিয়ার ছেলে জামাল (৩৪) এবং কামাল (৪৩), কামাল মিয়ার ছেলে আসিফ (২০) এবং আশিক (২৪), বাবুল মিয়ার ছেলে মুন্না (২০), ওয়াহাবের ছেলে ফয়জুল্লাহ (২৬), আবুল কাশেমের স্ত্রী শিল্পী আক্তার (৩০), শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার কাশেমের ছেলে লিমন (১৮) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমচটা গ্রামের মোহাম্মদের ছেলে আক্কাস (২৯)।

সরেজমিন ঘটনাস্থলে গেলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীদের আটকের খবর পেয়ে এলাকার শতাধিক নারী-পুরুষ রাম দা ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এসময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর এবং তার সহযোগী রাজীব হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ^াস বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ মামলা দায়ের করে। মামলায় গ্রেফতার ১০ জনসহ মোট ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে আসামী করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর দুই টায় গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাওনা পিয়ার আলী কলেজের পিছনে (মাষ্টার বেকারি সংলগ্ন) মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীর সামনে থেকে জাহাঙ্গীর, রাজীব ও লাকি আক্তারকে গ্রেফতার করে। এক পর্যায়ে তারা চিৎকার করলে আশপাশ থেকে নারী-পুরুষ এবং তাদের সহযোগী মাদক কারবারীরা রাম দা ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। এসময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার সহযোগী রাজীব পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে তারা পুলিশের দুইটি পিকআপ ভ্যানে হামলা করে চালকের সামনের গøাস এবং পুলিশের ব্যবহৃত সিএনজি ভাংচুর করে। পরে পুলিশ দুই নারীসহ ১০ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়। হাতকড়াসহ দুইজন আসামী পলিয়ে যাওয়ার কথা তিনি অস্বীকার করেন।

আরো..