https://www.a1news24.com
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫

শাহরুখ খান ও আরিয়ানের বিরুদ্ধে মামলা আদালতে খারিজ

অনলাইন ডেস্ক: নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউড নিয়ে আলোচনা যেন থামছেই না, কখনো সিরিজে অভিনেতাদের আরুন অভিনয়, কখনও শাহরুখপুত্র আরিয়ান সংবাদের শিরোনাম হচ্ছেন। সম্প্রতি এই সিরিজ নিয়ে আইনি জটিলতাতেও জড়িয়েছিলেন শাহরুখ, আরিয়ান।

প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে, দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন। তবে সেই মামলা ধোপে টেকেনি। আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ব্যাডস অব বলিউড নিয়ে করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাইকোর্ট।

ওই সিরিজে নিজের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে অভিযোগ করে ওয়াংখেড়ে সিরিজটি সরানোর আবেদনও জানান। তবে আদালত জানায়, ঘটনাটি দিল্লিভিত্তিক নয়, তাই মামলাটি এখানকার আওতায় পড়ে না। ফলে আদালত আবেদনটি গ্রহণ না করে সরাসরি খারিজ করে দেয়।

২০২১ সালের অক্টোবরে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হন। সে সময় তদন্তের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।

পরবর্তীতে আরিয়ান খানের বিরুদ্ধে কোনো প্রমাণ না মেলায় তিনি মুক্তি পান। চলতি বছর আরিয়ান নির্মিত ব্যাডস অব বলিউড সিরিজে মাদককাণ্ডের ঘটনাকে ব্যঙ্গ করে কিছু সংলাপ ও চরিত্র তুলে ধরা হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে আইনি পথে যান ওয়াংখেড়ে।

আরো..