https://www.a1news24.com
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯

শহীদ ও আহত সেল” এর সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম এর পদপত্রেত্যাগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “শহীদ ও আহত সেল”-এর খুলনা বিভাগের সহ-সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন রাকিবুল ইসলাম। তিনি সোমবার (৩ নভেম্বর) সংগঠনের সাংগঠনিক সম্পাদক বরাবর দাখিল করা এক লিখিত পত্রে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

পত্রে তিনি উল্লেখ করেন, গত ২ মাস ১৭ দিন ধরে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন, কিন্তু ব্যক্তিগত সমস্যা ও স্বেচ্ছায় তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

রাকিবুল ইসলাম আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই থাকবে। আমি সর্বদা শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবো । দায়িত্ব পালনের সময় যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি সংগঠনের সহযোদ্ধাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে নিজের পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

আরো..