https://www.a1news24.com
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বুধবার (১৬ এপ্রিল) ভোরে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, আজ বুধবার ভোরে আফগানিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২১ কিলোমিটার গভীরে।
তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে তিব্বতে ও বিকেলে নেপালে মাঝারি ধরনের দুইটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

আরো..