https://www.a1news24.com
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫০

লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশর কৃষক নিহত

জেলা প্রতিনিধি লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিঙ্গিমারী সীমান্তে বিএসএফের গুলিতে হাসেনুর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসেনুর স্থানীয় জাহেদুল ইসলামের ছেলে। ১৬ এপ্রিল, বুধবার দুপুরে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঐ যুবককে গুলি করে হত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।গুলির পর তাকে লাঠিতে ঝুলিয়ে বিএসএফ ভারতের অভ্যন্তরে নিয়ে যান, প্রত্যক্ষদর্শীরা এমনটিই জানিয়েছেন। স্থানীয় অধিবাসী আজিজুল ইসলাম জানান, দুপুর ২ টার দিকে হাসেনুর সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ ভারতীয় ভূখণ্ডের ভেতর থেকে হাসেনুরকে গুলি করে। গুলিতে ঘটনা স্থলেই হাসেনুর পরে যায়। পরে বিএসএফ তার দেহে রাইফেল দিয়ে আঘাতের পর আঘাত করে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।এ ঘটনায় ঐ সীমান্তে ভারত ও বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়দের অভয় দিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো..