https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪১

লালমনিরহাটে ১৫বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নজরদারির অংশ হিসেবে লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ইউএসএ তৈরী একটি পিস্তল উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সততা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো..