মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট : শিক্ষা এবং সঞ্চয়ের পথচলা শুরু হোক একসাথে — এই শ্লোগানে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় ও সীমান্ত ব্যাংকের তত্ত্বাবধায়নে লালমনিরহাট জেলার তফসিলি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ মাসুম হায়দার।
এ স্কুল ব্যাংকিং কনফারেন্স জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মনোভাব ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ স্কুল ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে আলোচনা ও ধারণা দেয়ার কথা বলেন তিনি। এবং সবাইকে ১০টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার আহ্বান জানান।এর আগে এক রেলি শহর প্রদক্ষিণ করে। এ কনফারেন্সে জেলায় অবস্থানরত ২২টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।