https://www.a1news24.com
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৭

লালমনিরহাটে শ্যালিকার হাতে দুলাভাই খুন

জেলা প্রতিনিধি লালমনিরহাট-লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানীয়া (সদরপাড়া) গ্রামে শ্যালিকার হাতে দুলাভাই খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় শ্যালিকার কাঁচির আঘাতে গুরতর আহত হন দুলাভাই দুলু। বৃহস্পতিবার তিনি মারা যান। এ ঘটনার পর থেকে নিহতের শ্যালিকা চাঁদনী বেগম ও স্ত্রী মনি বেগম আত্মগোপনে চলে গেছেন।

ওই দুই বোন একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে। নিহত দুলু মিয়া ওই গ্রামের শওকত আলী ছেলে। পুলিশ ও প্রতিবেশীরা জানায়, কাজ শেষে বুধবার সন্ধ্যায় দুলু মিয়া বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী মনি মোবাইল ফোনে কথা বলছেন। কিন্তু উত্তর না দিয়ে তিনি (মনি) মোবাইল থেকে নম্বর ডিলেট করে দেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাগবিতণ্ডা চলাকালে পাশে থাকা চাঁদনী কাপড় কাটা কাঁচি এনে তার দুলাভাইয়ের গলা ও ঘাড়ে আঘাত করেন।পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুলুকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থেকে তাকে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে আজ সকালে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

ময়নাতদন্ত শেষে দুলুর মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে জানিয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ অপরাধীকে ধরতে অভিযান চলছে।’

আরো..