লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রশাসনের কঠোর নজরদারিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রতীক বরাদ্দ শেষে লালমনিরহাট-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেন, “শান্তিপূর্ণভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।